নিউজটি শেয়ার করুন

বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটিকে সংবর্ধনা

রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির নবনিযুক্ত নেতৃবৃন্দদের শুক্রবার (১৯ মার্চ ২১) সন্ধায় বাঙ্গালহালিয়া বাজার সমবায় সমিতির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নবনিযুক্ত বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,সহ-সভাপতি আবুল কাসেম সওদাগর, সাধারণ সম্পাদক অরুন সেন,ইউপি সদস্য নজরুল ইসলাম,ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শামসুল আলম,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,সহ বাজার পরিচালনা কমিটির সদস্য,ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য,সাংবাদিক,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন সেন বলেন, অতিতের ন্যায়ে বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
নবনিযুক্ত বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাঙ্গালহালিয়া বাজার একটি গুরুত্বপূর্ণ বাজার, তিনটি সড়কের মধ্যস্থলে বাজারটি অবস্থিত,তাই আশেপাশের এলাকা থেকে আগত সকল জনসাধারণকে বাজার ব্যাবসায়ীদের সুসম্পর্ক রাখার জন্য আহবান জানান, তিনি আরো বলেন,বাহিরের ব্যাবসায়ীদের বাজার মুখি করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। বাজারের সকল ব্যবসায়ী ও সাপ্তাহিক হাটের দিনে বাহিরের আগত ক্ষুদ্র ব্যাবসায়ীদের সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি। এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার ব্যবসায়ী সমবায় সমিতি এক সাথে বাজারের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন বলে তিনি জানান।
বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শামসুল আলম বলেন, বাজার সমিতির পক্ষথেকে সকল প্রকার সহযোগীতা রেখে কাজ করে যাবেন বলে তিনি জানান। বাজারে কোন ভাবেই পরিবেশ বিনষ্ট না হয় সেভাবে কাজ করার জন্য তিনি আহবান জানান।