নিউজটি শেয়ার করুন

বাঙ্গালহালিয়া বাজার সমিতির উদ্যোগে চন্দ্রঘোনার ওসি তদন্তকে সংবর্ধনা

রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাজার বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে ৩০ নভেম্বর সকাল ১০টায় চন্দ্রঘোনা থানার ওসি তদন্ত শফিউল আজম এর জুড়াছড়ি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা ও শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,চন্দ্রঘোনা থানার এস আই মোঃ জাহাঙ্গীর, বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শামসুল আলম,ইউপি সদস্য নজরুল ইসলাম, বাজার মসজিদের সাধারণ সম্পাদক মোঃমুছা,সমবায় সমিতির সদস্য সুমন বড়ুয়া, মোঃ শহিদ সহ প্রমুখ। এসময় সভাপতি শামসুল আলম বলেন,চন্দ্রঘোনার বিদায়ী তদন্ত ওসির পদোন্নতিতে বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ অত্যন্ত আনন্দিত, এবং তার সর্বাজ্ঞীন সফলতা কামনা করেন তিনি।

বিদায়ী চন্দ্রঘোনা থানার ওসি তদন্ত বলেন, দায়িত্ব পালনে আমি বদ্ধপরিকর, যেকোন সময়ে সরকারের যেকোন নির্দেশ মানতে তিনি সদা প্রস্তুত রয়েছেন বলে জানান।

তিনি আরো বলেন, তার ভবিষ্যত জীবনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।