নিউজটি শেয়ার করুন

বাঙ্গালহালিয়া সরকারী কলেজ পরিদর্শন করলেন ইউএনও শেখ ছাদেক

রাজস্থলী প্রতিনিধিঃ  রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজ (১৯ আগস্ট) বুধবার সকালে পরিদর্শন করলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শেখ ছাদেক।

পরিদর্শন কালে কলেজের শহীদ মিনার স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে এবং কলেজের বিভিন্ন দিক নিয়ে শিক্ষকদের সাথে আলাপ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার হাসিবুল হাসান,মৎস্য অফিসার সঞ্জয় দেবনাথ,বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ মিয়া তালুকদার, প্রফেসর উনুমং মারমা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার প্রমুখ।