রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহলিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল মায়েদের ও অভিবাবকদের উপস্থিতিতে (৫ মার্চ ২০২০) সকাল ১০ ঘটিকার সময়ে এক মা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অংথোয়াই মারমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ইউপি সদস্য উখ্যাই চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ওয়ান ব্যাংক পরিচালক সজল কান্তি দে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল বিশ্বাস শিক্ষিকা উর্মী মারমা, অংক্রাইউ মারমা।
প্রধান অতিথি বলেন শিক্ষার প্রতি প্রতিটি মা’কে গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য সজল কান্তি দে বলেন একজন শিক্ষিত মা পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে, শিক্ষার ক্ষেত্রে মায়ের গুরুত্ব অপরিসীম প্রধান মন্ত্রীর দীক্ষা মান সম্মত শিক্ষা, শিক্ষার জন্য সকল মায়েদের এগিয়ে আসতে হবে ।








