Site icon CPLUSBD.COM

বাজেট পাশের আগেই কলচার্জ বাড়ানোয় বিটিআরসির কড়া চিঠি

সিপ্লাস ডেস্ক: জাতীয় সংসদের বাজের পাসের আগেই মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে ব্যবহারে নতুন শুল্ক কার্যকর করার বিষয়ে দেশের মোবাইল অপারেটরগুলো কড়া ভাষায় চিঠি নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বাজেট পাসের আগে এই শুল্ক আরোপ-কেন করা হয়েছে তার ব্যাখ্যা চেয়ে গতকাল শনিবার ই-মেইল করে এ চিঠি পাঠিয়েছে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ ফারহান আলম।

চিঠিতে বলা হয়েছে, মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর বাজেটে যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ইতোমধ্যেই আরোপ করা শুরু করেছে অপারেটরেরা। বিষয়টি প্রমাণিত হলে নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে সব ধরনের অনাপত্তিপত্র (এনওসি), সব সেবা ও ট্যারিফ অনুমোদন দেয়া বন্ধ করে দেয়া হতে পারে।

বিটিআরসি বলছে, বাজেটে যে শুল্ক আরোপ করা হয়েছে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু এখনই সেটা কার্যকর করা হয়েছে। সে কারণে অপারেটরগুলোকে এই চিঠি দেয়া হয়েছে।