সিপ্লাস প্রতিবেদক: নগরীর বাটালী রোডের বাসা থেকে রাউজানে এলুমিনিয়ামের কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি ছবির আহমেদ(৩৬)। তার সন্ধান চেয়েছে পরিবার।
এ বিষয়ে তার বড় ভাই জাফর আহমদ বুধবার(১১ আগস্ট) নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী ( জিডি নং ৫৪৬ তাং ১১/০৮/২০২১) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ছবির আহমদ মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল ৩টার দিকে এলুমিনিয়ামের কাজের জন্য রাউজানের উদ্দেশ্যে বের হন। তিনি বিকাল সাড়ে ৫টার দিকে বাসায় ফোন করে রাউজান পৌঁছেন বলে জানান। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে তার ফোনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর বুধবার(১১ আগস্ট) রাউজানের নোয়াপাড়া পুলিশ বিটে বিষয়টি জানানো হলে পুলিশের ট্রেকিংয়ে তার মোবাইল ফোনটির লোকেশন পাহাড়তলী মোস্তফা হাকিম কলেজের আশেপাশের এলাকায় দেখাচ্ছিল।
জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ ছবিরের গায়ের রং শ্যামলা, বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল চেক শার্ট ও কালো রঙের পেন্ট। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কোন সহৃদয় ব্যক্তি ছবিরের সন্ধান পেলে ০১৯৪৭৮৭৭৯৮৮ অথবা ০১৮৩০১১৩২৯৪ নাম্বারে যোগায়োগের জন্য অনুরোধ করা হয়েছে।

