রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রুটিকার প্যাভিলিয়নে আগুন লেগেছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যার পর আগুন লাগলে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কজা করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগে। এরপর আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।








