চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের নামাজে জানাজা শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে প্রেসবিফিংয়ে তিনি এ সময়সূচি ঘোষণা দেন।
সংসদ সদস্যের পরিবারের সম্মতিতে রাত সাড়ে ৮টায় বাদলের গ্রামের বাড়ি খান মহলে এ প্রেসবিফিং করেন তিনি।
মোসলেম উদ্দিন জানান, সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মরদেহ ভারতের বেঙ্গালুর থেকে আজ শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। পরদিন শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামে জমিয়তুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বাদে আসর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ও বাদে মাগরিব সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাংসদের ছোট ভাই উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান, কামাল উদ্দিন খান মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, মোহাম্মদ মোকারম, এসএম জসিম, কাজল দে, শফিউল আজম শেফু, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান।








