সিপ্লাস ডেস্ক: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৬৬ কোটি টাকা গরমিলের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

