নিউজটি শেয়ার করুন

বান্দরবানের কেএস প্রু মার্কেটে আগুন: পুড়েছে ১২টি দোকান

বান্দরবান প্র‌তি‌নি‌ধি: বান্দরবা‌ন বাজা‌রের কে এস প্রু মা‌র্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে।

বৃহষ্প‌তিবার (২৪ডি‌সেম্বর) সকাল ৭টার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সা‌র্ভি‌সের ১টি ইউ‌নিট, পু‌লিশ, সেনাবা‌হিনী ও স্থানীয়রা মি‌লে প্রায় ২ঘন্টা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে।

স্থানীয়‌দের ম‌তে, কেএস প্রু মা‌র্কে‌টের এক‌টি ব্যাটারীর দোকানের শর্ট সা‌র্কিট থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে।

এ‌তে প্রায় ৩কো‌টি টাকার মত ক্ষয়-ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

ফায়ার সা‌র্ভি‌সের সহকারী প‌রিচালক মোঃ কামাল জানান, সকা‌লে কে এস প্রু মা‌র্কে‌টে আগু‌ন লে‌গে প্রায় ১২টিরমত দোকান পু‌ড়ে গে‌ছে। ত‌বে ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ ও আগু‌নের সূত্রপাত সম্প‌র্কে তদ‌ন্তের পর জানা যা‌বে।