সিপ্লাস ডেস্ক: বান্দরবান জেলার চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের জায়গা দখল করে বাণিজ্যিক টুরিজ্যম এর জন্য পাঁচ তারকা হোটেল নির্মানের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি।
ওয়ার্কার্স পার্টির জেলা কমিটি মনে করে ম্রোদের জায়গা দখল করে পাঁচ তারকা হোটেল নির্মান পার্বত্য শান্তিচুক্তির মূল লক্ষ্য বিরোধী এবং পরিবেশ বিরোধী।
এই সিদ্ধান্তের ফলে পার্বত্য চট্টগ্রামে মানবিক এবং পরিবেশ বিপর্যয় দেখা দিবে।
ওয়ার্কার্স পার্টি মনে করে এই ধরনের সিদ্ধান্ত শান্তিচুক্তর মূল ধারা বিরোধী। যেহেতু ভূমি কমিশনের মাধ্যমে ভূমি নির্ধারিত হয়নি, সেখানে কোন গোষ্ঠী বা সম্প্রদায়কে তার বাসস্থান থেকে উচ্ছেদ করে মানবিক বিপর্যয় এবং একই সঙ্গে বাণিজ্যিক ট্যুরিজমের নামে পরিবেশ বিপর্যয় ডেকে আনা থেকে বিরত থাকতে হবে।
সারা পৃথিবীতে এখন ইকোট্যুরিজ্যম প্রধান্য বিস্তার করছে বাণিজ্যিক ট্যুরিজ্যম নয়। ফলে শুধু পার্বত্য চট্টগ্রাম নয় বাংলাদেশের সকল জায়গায় বাণিজ্যিক ট্যুরিজমের পরিবর্তে পরিবেশ সম্মত ট্যুরিজমনীতি গ্রহণ করতে হবে। বাণিজ্যিক ট্যুরিজম পরিবেশ এর মূল চেতনা বিরোধী তাই এই কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে।








