সিপ্লাস ডেস্ক: বান্দরবানের বালাঘাটায় চড়ুইপাড়া মসজিদ এলাকায় ট্রাকের ধাক্কায় শৈসাউ মারমা (৩৮) নামের এক টমটম চালক নিহত হয়েছেন। সদরের থোয়াইঙ্গপাড়ায় তার বাড়ি।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বালাঘাটা থেকে থোয়াইঙ্গপাড়া সড়কে টমটম চালানোর সময় ট্রাকের সঙ্গে টমটমের ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’








