বান্দরবান প্রতিনিধি: বান্দরবান বাজারের পূরবী বার্মিজ মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরণ করেছেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বান্দরবান বাজারের পূরবী বার্মিজ মার্কেটের সামনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৮টি পরিবারের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে সর্বমোট ( ৯০ হাজার টাকা) এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়।
এসময় নগদ অর্থ ও ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দীলিপ বড়ুয়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, ছালেহা বেগমসহ প্রমুখ ।
অর্থ সহায়তা প্রদান শেষে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, অগ্নিকান্ডে আপনাদের যেটুকু ক্ষতি হয়েছে তা শতভাগ পূরণ করে দেয়া সম্ভব না হলেও সামার্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব তা দেওয়া হয়েছে। পরবর্তিতে ক্ষতিগ্রস্থদের জন্য আরো সহায়তা করার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, অগ্নিকান্ড ও সকল দূর্যোগ মোকাবেলায় আমাদের আরো সতর্ক ও সচেতন হতে হবে। অগ্নিকান্ড’সহ সকল দূর্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার বিকাল ৪টায় বান্দরবান শহরের অন্যতম বানিজ্যিক কেন্দ্র পূরবী বার্মিজ মার্কেটে অগ্নিকান্ডে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়।








