Site icon CPLUSBD.COM

বান্দরবানে অনন্যা কল্যাণ সংগঠনের উদ্যোগে নারী ও কিশোরীদের উন্নয়ন নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু

বান্দরবান প্রতিনিধি: নারী ও কিশোরীদের ক্ষমতায়ণ এবং যুব অগ্রগতির মাধ্যমে টেকসই উত্থান কর্মসূচী পরিচালনার জন্য নতুন প্রকল্পর কাজ শুরু করেছে বান্দরবানের বেসরকারি স্বেছাসেবী সংগঠন অনন্যা কল্যাণ সংগঠন (এ কে এস) ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল বান্দরবানের বেসরকারি স্বেছাসেবী সংগঠন অনন্যা কল্যাণ সংগঠনের উদ্দ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে এক মতবিনিময় সভা ও নতুন দুটি প্রকল্পর কর্মসুচী সম্পর্কে নারী ও কিশোরীদের ক্ষমতায়ণ এবং যুব অগ্রগতির মাধ্যমে টেকসই উত্থান কর্মসূচী সম্পর্কে বিস্তারিত ধারণা দেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসাপ্রু মার্মা।

বিশেষ অতিথি হিসেবে বান্দরবান সমাজসবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরি, অনন্যা কল্যাণ সংগঠন (এ কে এস) এর প্রোগ্রাম ডিরেক্টর দীনেদ্র ত্রিপুরা,সদর থানার ওসি (তদন্ত) মো.গোলাম রসুলসহ বান্দরবানের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর,সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কিশোরীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন ,মূলত বান্দরবান সদরের ১৩ থেকে ২৫ বছর বয়সী নারী ও কিশোরীদের নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আর এই প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে নারী ও কিশোরীরা তাদের মানবাধিকার,নেতৃত্ব এবং জীবন দক্ষতা জ্ঞান প্রদানসহ যুবতী নারী ও কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা, আইনি সহায়তা, তথ্য, জীবিকা, সুরক্ষা এবং অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা নিশ্চিত করা হবে।

বান্দরবান সদর উপজেলায় ৩ টি ইউনিয়নের ৪২টি গ্রামে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।