Site icon CPLUSBD.COM

বান্দরবানে অসহায়‌দের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

বান্দরবানে অসহায়‌দের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো সেনাবাহিনী

বান্দরবান প্রতি‌নি‌ধি: বান্দরবা‌নে অসহায়‌দের মা‌ঝে নিজেদের বরাদ্দকৃত রেশনের খাদ‌্য ও নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য বি‌লি‌য়ে দিল বান্দরবান সেনা জোন।

বৃহস্প‌তিবার (৮জুলাই ) সকা‌লে বান্দরবান জিম‌নে‌সিয়া‌মে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডারের নির্দেশে ও বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোন।

সেনা কর্মকর্তারা বলেন, “বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সামাজিক দুরত্ব নিশ্চিত ক‌রে মানবিক সহযোগীতা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি।

আমরা নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী কর্মহীন মানুষদের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

এই সময় বান্দরবান সেনা জোন কমান্ডার, জোন স্টাফ অফিসার সহ অন্যান্য সেনা কর্মকর্তারাউপস্থিত ছিলেন।