Site icon CPLUSBD.COM

বান্দরবানে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো রানা এবং আসিফ

মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবানে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ড বালাঘাটা বাকীছড়া এলাকায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশে পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক রানা চৌধুরী এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ আকবরের নিজ উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় রানা চৌধুরী ও আসিফ আকবর সামাজিক দূরত্ব বজায় রেখে কুহালং ইউনিয়নের বাকিছড়া মুখ এলাকার মুসলিম পাড়ার অসহায় ও দুঃস্থ ৭০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, সেমাই, চিনি, নারকেল, নুডুলস্ চিড়া, তেল, আলু, পিয়াঁজ, লবণ, বিস্কুট, চানাচুর প্রদান করে ।

এসময় গরিব ও অসহায় পরিবারের সদস্যরা লাইনে দাঁড়িয়ে এই ঈদ সামগ্রী গ্রহণ করে।