বান্দরবানের অসহায় দুস্থ শীতার্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারকৃত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জানুয়ারী) বিকাল ৫টায় বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জেলা আ.লীগের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় জেলা আ.লীগের সভাপতি ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাসান মাহামুদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলামসহ জেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি বলেন, দেশের ৬৪ জেলার ন্যায় বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলের শীতার্ত মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের কথা সবসময় ভাবেন তাই পাহাড়ে উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিচ্ছেন তিনি। বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কাজ তরান্বিত হচ্ছে। এই সরকারের সময়ে গরীব ও অসহায়রা দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে।








