বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ইয়ং সোসাইটি স্পোটিং ক্লাব ফুটবল টূর্ণামেন্টের চর্তুথতম খেলায় প্রথম রাউন্ডে ট্রাইব্রেকারে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কাউন্টার এটাক আর্মিপাড়া ফুটবল দল । আর এ পরাজয়ে বিদায় নিয়েছে শক্তিশালী পিএস স্পোটিং ক্লাব ফুটবল দল।
শুক্রবার বিকাল ৪টায় ইয়ং সোসাইটি স্পোটিং ক্লাবের উদ্দ্যোগে ঐতিয্যবাহী ইসলামপুর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়ে।
এসময় খেলায় আমরা মুজিব সেনা সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ঝুন্টু দাশ । বিশেষ অতিথি ছিলেন ৬নং ওর্য়াড যুবলীগের সভাপতি নেজাম উদ্দিন, ৬নং ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল’সহ প্রমুখ।
খেলায় তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময়ে কেউ গোলের দেখা না মিললে ট্রাইবেকারে ২-৩ গোলে কাউন্টার এটাক আর্মিপাড়া ফুটবল দল পিএস স্পোটিং ক্লাব ফুটবল দলকে বিদায় ঘন্টা বাজিয়ে দ্বিতীয় রাউন্ড খেলা নিশ্চিত করে।
এদিকে ইসলামপুর মাঠে ম্যাচ উপভোগ করতে প্রচুর দর্শকের সমাগম হয় এবং টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা দারুন একটি ম্যাচ উপহার দেন দর্শকদের।








