নিউজটি শেয়ার করুন

বান্দরবানে করোনায় এক বৃদ্ধার মৃত্যু

মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হ‌য়ে হোসনে আরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

এ নিয়ে বান্দরবান জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, বান্দরবান পৌরসভার ৬নং ওয়া‌র্ডের নিউগুলশান এলাকার বাসিন্দা হোসনে আরা বেগম (৬৫) শুক্রবার (৩জুলাই) করোনা পজিটিভ শনাক্ত হন। আক্রান্ত রোগী কদিন ধরেই ক‌রোনা উপসর্গ নি‌য়ে বান্দরবান হাসপাতালের পাশ্ববর্তী নার্সিং ইনস্টিটিউটের স্থাপিত করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৪জুলাই) সকালে অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে রেফার করেন। কিন্তু রোগীর পরিবার তাকে চট্টগ্রামে না নিলে বান্দরবান হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা; অংসুই প্রু মারমা জানান, করোনায় আক্রান্ত হ‌য়ে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে নেয়ার জন্য রেফার করা হয়েছিল। কিন্তু তারা চট্টগ্রামে না নিয়ে বান্দরবানেই চিকিৎসায় আগ্রহ দেখান। চিকিৎসাধীন অবস্থায় বিকালে হাসপাতালে মারা গেছে।