নিউজটি শেয়ার করুন

বান্দরবানে করোনায় স্কুল শিক্ষিকা আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ

সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমাতুজ জোহরা করোনা আক্রান্ত হওয়াতে স্কুলটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে শিক্ষিকা ফাতেমাতুজ জোহরা করোনায় আক্রান্ত হয়।

আক্রান্ত শিক্ষিকার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ রোববার থেকে আগামী ৯ তারিখ শনিবার পর্যন্ত এই সাত দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। করোনা আক্রান্ত শিক্ষিকা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে দুইজন নমুনা পরীক্ষা করান। তাদের মধ্যে একজনের করোনা পজিটিভ আসে।

উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা জানান, শিক্ষিকা করোনা আক্রান্ত হওয়ায় স্কুলটির কার্যক্রম আগামী (০৯ অক্টোবর) পর্যন্ত বন্ধ ঘোষণা এবং বিদ্যালয়ের সব শিক্ষককে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অন্যান্য শিক্ষকগণ বর্তমানে সুস্থ আছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী রোববার থেকে ক্লাস শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here