নিউজটি শেয়ার করুন

বান্দরবানে করোনা সংক্রমণ প্রতিরোধে ২১দিনের লকডাউনে কাজ করছে পুলিশ

মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে করোনা সংক্রমন প্রতিরোধে নতুন করে বৃহষ্পতিবার থেকে শুরু হওয়া ২১দিনের লকডাউন কার্যকর করতে মাঠে কাজ করছে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলামসহ একদল পুলিশ সদস্য।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বান্দরবান পৌর এলাকাকে রেডজোন ঘোষণা করার পর সকাল থেকেই মাঠে কাজ করছেন তিনি।

এ উপলক্ষ্যে লকডাউন কার্যকর করতে রবিবার সকালে পৌর এলাকার বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে মানুষকে ঘর থেকে বাহির না হতে বলেন এবং যারা প্রয়োজনে বাহির হয়েছে তাদেরকে কাজ শেষ করে ঘরে চলে যেতে বলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বান্দরবান প্রথম দিকে করোনা মুক্ত থাকলেও হঠাৎ করেই এর প্রাদুর্ভাব বাড়তে থাকে। পার্বত্য মন্ত্রী, জেলা প্রশাসকসহ জেলার গন্যমান্য ব্যক্তিরাও করোনার হাত থেকে রেহাই পাচ্ছেনা। এমন অবস্থায় জেলা প্রশাসন তড়িৎ গতিতে বান্দরবান জেলাকে রেডজোন ঘোষণা করে।

এতদিন জেলা প্রশাসনের নির্দেশে লকডাউন চললেও বৃহষ্পতিবার সকাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে লকডাউন শুরু হয়েছে বলে তিনি জানান।

এসময় তিনি ২১দিন কোন বাজার বসবেনা বলেও ঘোষনা দেন।