নিউজটি শেয়ার করুন

বান্দরবানে কর্মজীবি ল্যাক‌টে‌টিং মাদার সহায়তা ত‌হবিলের আওয়তায় দুই দিনব্যাপি হেলথ ক্যাম্প উদ্বোধন

বান্দরবান পৌরসভার কর্মজী‌বি ল্যাক‌টে‌টিং মাদার সহায়তা তহ‌বিল কর্মসূ‌চির আওতায় ২০১৮-১৯ অর্থ বছ‌রের ভাতাভোগী‌ মা ও সন্তানদের স্বাস্থ্য‌সেবা জোরদার করার ল‌ক্ষ্যে দুই দিনব্যাপি হেলথ ক্যাম্প উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

রবিবার সকাল ১১টায় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে দুই দিনব্যাপি এই হেলথ ক্যাম্পের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ম‌হিলা বিষয়ক অধিদপ্তর।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম । বি‌শেষ অ‌তি‌থি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা: অং সুই প্রু মার্মা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ – পরিচালক ডা: অংচালু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীসহ প্রমুখ।

এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, গর্ভকালীন সময় মায়েরা নিজের স্বাস্হ্য ও খাবারের দিকে যত্ন নিতে হবে। আর কেউ ভূলে ও আঠারোর নিচে তার কন্যাদেরকে বিয়ে দিবেন না, আপনারা বাল্যবিয়ে রোধ করবেন।

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী এর আওতায় ২০১৮ – ১৯ অর্থ বছরের ভাতাভোগীেদের জন্য এই দুই দিনব্যাপি হেলথ ক্যাম্পে বান্দরবান পৌরসভার প্রায় এক হাজার মা ও তার শিশুসন্তানদের চিকিৎসা সেবা প্রদান করা হবে ।