বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার (৪ জুলাই) সকাল ১১ টায় বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়ামের জিমনেশিয়াম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রান সামগ্রী প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
জেলা সদরের ৩ শত ৮১ জন কর্মহীন হয়ে পড়া ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী হিসেবে ১০কেজি চাল, ১ লিটার তেল ১কেজি ডাল,১কেজি লবন, ১ কেজি পেয়াঁজ এবং ১ কেজি আলু প্রদান করা হয় ।
অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যরা উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ত্রাণ সামগ্রী গ্রহণ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কারণেই দেশের মানুষ আজ কঠোর লকডাউন ও করোনার এই দু:সময়ে সরকারি সহায়তা পাচ্ছে এবং এই সহায়তা আগামীতে অব্যাহত থাকবে।
এসময় ত্রান বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মার্মা, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ প্রমুখ।








