নিউজটি শেয়ার করুন

বান্দরবানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক বিতরণ করলো পুলিশ প্রশাসন

বান্দরবান প্রতিনিধি: মাস্ক পরার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে আবারোও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

রবিবার(২১ মার্চ ) সকালে বান্দরবান পুলিশ প্রশাসনের আয়োজনে বান্দরবান বাজারে সাধারণ জনগণের সুরক্ষায় এবং করোনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার জেরিন আখতার।

এসময় মাস্ক বিতরণে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো:আব্দুল কুদ্দুস ফরাজী,অশোক কুমার পাল,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ প্রমুখ ।

মাস্ক বিতরণকালে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন,হঠাৎ করে বিশ্বে আবার করোনা মহামারির প্রক্ষোপ বৃদ্ধি পেয়েছে,করোনা রোগী বৃদ্ধি পেয়ে এখন দেশে হাসপাতালে শয্যার সংকট সৃষ্টি হচ্ছে আর তাই আমাদের সবাইকে আবারো জোরালোভাবে এই করোনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

তিনি আরো বলেন, কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।