Site icon CPLUSBD.COM

বান্দরবানে ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি: “লিখবে সবাই শিক্ষার আলো ছড়াবে সবার আঙ্গিনাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান লাংগী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ জুবায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

বিশেষ অতিথি ছিলেন বান্দরবান লাংগী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল কান্তি ধর, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, ক্রিয়েটিভ ইম্প্রুভমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মোঃ জামাল উদ্দিন’সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।