নিউজটি শেয়ার করুন

‘বান্দরবানে গঠিত হচ্ছে ক্রীড়া উন্নয়ন বোর্ড’

বান্দরবানে ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পার্বত্য জেলার ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়ামে এই ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক কর্ণেল নজরুল ইসলাম, কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন সিন্টু, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনসহ বান্দরবানের বিভিন্ন ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

এসময় সভায় অতিথিরা বলেন, ক্রীড়া ব্যবস্থার উন্নয়নের জন্য পার্বত্য জেলা বান্দরবানে ক্রীড়া উন্নয়ন বোর্ড গঠন করা হচ্ছে। পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পরিচালিত এ বোর্ডের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া সংগঠনের উন্নয়নের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই প্রশিক্ষণ সহ বিভিন্ন উন্নয়ন ঘটানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here