বান্দরবান প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতার স্মৃতি স্মরণে ড মা চ য়ই গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বান্দরবান সুয়ালক মাঝের পাড়া ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে ইয়াং স্পোটিং ক্লাবের আয়োজনে এই ড মা চ য়ই স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সমাপনী খেলায় ৪নং সুয়ালক ইউনিয়ন চেয়ারম্যান উক্যনু মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী ।
এসময় সমাপনী খেলার প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, লেখা-পড়ার পাশা-পাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে, খেলাধুলা করলে মন ও দেহ সুস্থ থাকে, প্রথমে লেখা-পড়া ভালভাবে মনযোগ সহকারে করতে হবে, এর পর খেলাধুলা করতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মার্মা, সদর উপজেলা আ.লীগের সভাপতি পাইহ্লা অং মার্মা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান য়ইসাপ্রু মার্মার, সাবেক জেলা যুবলীগের সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মাসহ প্রমুখ ।
ফাইনাল খেলায় অংশ নেয় বান্দরবান ফুটবল একাডেমি এবং সুয়ালক জুনিয়র ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়াই ট্রাইবেকারে সুপার স্টার ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বান্দরবান ফুটবল একাডেমি বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন রেফারি আশুতোষ কুমার দে এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করে বাপ্পী মল্লিক ও আব্দুর রহমান রনি।
প্রসঙ্গত, প্রয়াত ড মা চ য়ই হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা । আর তার স্মৃতির স্মরণে বান্দরবান সুয়ালক মাঝের পাড়ার ইয়াং স্পোটিং ক্লাবের আয়োজনে এই ফুটবল টুণার্মেন্টের আয়োজন করা হয় আর প্রথমবারের মত এবারের টুর্ণামেন্টে অংশ নিয়েছিল জেলার ৩২টি ফুটবল দল।








