মিঠুন দাশ,বান্দরবান প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস কিছুটা কমায় স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। তাই স্কুল খোলার প্রথম দিনেই কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে শিক্ষার্থীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বান্দরবান পৌর ছাত্রলীগ।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল খোলার প্রথম দিনে পৌর ছাত্রলীগের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে এই করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ সময় স্কুলে প্রবেশ করা প্রত্যেক কোমলমতি ছাত্র-ছাত্রীদের মুখে মাস্ক পরিয়ে হাত স্যানিটাইজার করে দেওয়া হয়।
এ সময় করোনার সুরক্ষা সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি কণা দাশ, সিনিয়র সহাকারি শিক্ষক আমিনুল ইসলাম প্রমাণিক, পৌর ছাত্রলীগের সভাপতি সামির সাকির খাঁন তামিম, সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ প্রমুখ ।
পৌর ছাত্রলীগের সুত্রে জানা যায়, বান্দরবানে মহামারির এই সময়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর নির্দেশনায় আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করছি ।
আরো পড়তে পারেন:
- শিক্ষা উপমন্ত্রীর সাথে চট্টগ্রামের জুয়েলার্স ব্যবসায়ীদের মতবিনিময়
- আমিরবাগ আবাসিকে সিপিডিএল বাশার’স ফ্লোরিয়ানা প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন
- চিনির দাম নির্ধারণ








