“ দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ”এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে হতে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে পরিষদের প্রধান প্রধান প্রাঙ্গন প্রদক্ষিণ শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কাউছার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশের হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যনে ওয়ান চাকসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় অতিথিরা বলেন, যুবকরাই পারবে, যুবকরাই লড়বে, তাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে যুবকদের কর্মক্ষেত্র সৃষ্টি ও যুগপোযোগি কারিগরি শিক্ষা অত্যাবশকীয়। বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন প্রকল্পের আওতায় বর্তমানে যুবক-যুবতীরা নানান ধরনের প্রশিক্ষন ও ঋন পাচ্ছে ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার যুবক যুবতীদের উন্নয়নের জন্য ১০ জনকে নগদ চেক ও সনদ বিতরণ করা হয়।

