শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা চলছে,আর অন্যদিকে স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে আরেকটি দল কাজ করছে। যারা ক্ষমতায় থাকতে এদেশের জন্য কোন কাজ করেনি,জনগণের জন্য কোন কাজ করেনি বরং বারবার আঘাত করেছে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে।
সোমবার সকালে বান্দরবান রাজার মাঠে অনুষ্ঠিত বান্দরবান জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি।
এসময় তিনি আরো বলেন,পাহাড়ে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে শান্তি চুক্তি করা হয়েছে সুতরা কেউ অবৈধ অস্ত্র হাতে নিয়ে মানুষের জীবনকে দুবির্ষহ করার চেষ্টা করবেন না, এতে কারো কল্যাণ আসবে না।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতি অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি ,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,প্রাক্তন সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমূখ।
দীর্ঘ ৬ বছর পর জেলা আওয়ামীলীগের এই ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ক্যশৈহ্লাকে সভাপতি ও মোহাম্মদ ইসলাম বেবীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

