নিউজটি শেয়ার করুন

বান্দরবানে জেলা আ.লীগের সংবাদ সম্মেলন

বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ, বান্দরবান পার্বত্য জেলা’র ত্রি বার্ষিক সম্মেলন ২০১৯ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (২২নভেম্বর) সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সেক্রেটারী মিনারুল হক’সহ বান্দরবানে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বান্দরবানের সম্প্রীতি সারা বাংলাদেশের এক অনন্য উদাহরণ। মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের সম্প্রীতি দেখে সন্তুষ্ট।বান্দরবানের দূর্গম এ জেলায় বাঙ্গালীর পাশাপাশি ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠির বসবাস। তারাও উন্নয়নে বিশ্বাস করে, উন্নয়ন মানে শান্তি। আমরাও উন্নয়ন চাই। প্রধানমন্ত্রীও বলেছেন, বাংলাদেশকে উন্নয়ন রোল মডেল করতে চাই। তারই প্রেক্ষিতে আজ বান্দরবান থেকে উন্নয়নের জন্য বীর বাহাদুর উশৈসিং এমপিকে বাছাই করে নিয়েছেন। তারই মাধ্যমে তিন পার্বত্য জেলাকে আজ উন্নত করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উদ্বোধক হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি।

এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড.হাছান মাহামুদ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, সদস্য দীপংকর তালুকদার এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।