নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ট্যুরিস্ট পুলিশের আয়োজনে ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান বিশ্ব পর্যটন দিবস ২০২০ উপলক্ষ্যে পর্যটন শিল্পক জনপ্রিয় করে তুলতে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ফটোগ্রাফি প্রতিযোগিতা।
ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের আয়োজনে এই ফটোগ্রাফি প্রতিযোগিতা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে আর প্রতিযাগিতার জন্য বান্দরবানের ‘জীবন ও জীবিকা’ এবং ‘প্রকৃতি ও পরিবেশ’ দু’টি বিভাগে ফটো আহবান করা হয়। প্রায় চার শতাধিক ছবি থেকে জুরি বোর্ডের সদস্যরা ৫০টি ছবিকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করেন, এর মধ্যে থেকে দুই বিভাগে ৩টি করে ৬টি ছবি এবং ১টি বিশেষ ছবি পুরস্কৃতির জন্য নির্বাচিত হয়েছে।
এদিকে ৭অক্টোবর (বুধবার) সকাল বান্দরবানের পর্যটন মোটেল হলরুমে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশের হিলট্র্যাক্ট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মোঃ আমিনুল হক, জুড়ি বোর্ডের সদস্য মোঃ আমিনুল রহমান প্রামাণিক, বান্দরবান পর্যটন মোটেলের ম্যানেজার আলোক বিকাশ চাকমাসহ ট্যুরিস্ট পুলিশ এর সদস্য এবং বান্দরবানের বিভিন্ন উপজেলার চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৭ জন বিজয়ীদের মধ্যে নগদ অর্থ, ক্রস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। আগামীতে ও বান্দরবানে পর্যটন শিল্পর উন্নয়নে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়ার কথা জানান ট্যুরিস্ট পুলিশ।