Site icon CPLUSBD.COM

বান্দরবানে ডাম্পার গাড়ির চাপায় কিশোর নিহত

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় খুটাখালী ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় ডাম্পার গাড়ির চাপায় পড়ে জয়নাল আবেদীন (১৭) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছেন। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রইঙ্গারঝিরি এলাকার খলিলুর রহমানের ছেলে।

রবিবার (৬ ডিসেম্বর ২০২০) সকাল ৯ টায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এখানে বালু উত্তোলন ও পাচার নতুন কিছুই না। প্রতিদিনই কত গাড়ী বালু যায় তা গুণে শেষ করা যাবে না। সে অনুসারে ডাম্পার গাড়িটি খুটাখালী ছড়া থেকে জনৈক এমরানের ব্রিকফিল্ডের জন্য বালু নিতে আসছিল। কিশোর জয়নাল আবেদীন ডাম্পার গাড়ির পিছনে ছিল। ড্রাইভার খেয়াল না করে গাড়িটি পিছনে নিতে গেলে ছেলেটি চাপা পড়ে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হলে, স্বজনরা লাশটি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।

খবর পেয়ে পার্শ্ববর্তী কাগজীখোলা পুলিশ ফাঁড়ির আইসি সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

নাম প্রকাশ না করা সত্ত্বে এক প্রত্যেক্ষদর্শী বলেন, কিশোর ছেলেটি গাড়ির নিচে চাপা পড়ার বিষয়টি জেনেও তার মৃত্যু নিশ্চিত করতে ড্রাইভার গাড়ি পিছনে আনা বন্ধ করেনি এবং গাড়ির লোকজন ছেলেটিকে হাসপাতালে নিতে গড়িমসি করেছে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, ‘‘ইউনিয়নের কমপক্ষে ৪০টি স্পট হতে বালু উত্তোলন ও পাচার চলছে। বালুবাহী ডাম্পার গাড়ির চাপায় পড়ে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বলেন, বিষয়টি আমি দেখছি।