Site icon CPLUSBD.COM

বান্দরবানে তরুণ গানপ্রেমীদের মন মাতালো ব্যান্ড শিল্পীরা

ব্যান্ড সংগীতের বিকাশ এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার জন্য বান্দরবানে আয়োজন করা হয়েছে দ্বিতীয়বারের মতো ব্যান্ড ফেস্ট।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে অরুণ সারকি টাউন হলে দি ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবানের আয়োজনে এ ব্যান্ড ফেস্টের উদ্বোধন করেন প্রবীণ শিল্পী উ থোয়াই সা প্রু নিলু।

এ সময় আরো উপস্থিত ছিলেন দি ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবানের আহ্বায়ক এডভোকেট কৌশিক দত্ত, সদস্য সচিব মোঃ সোহেল, স্পন্সর টিম ওয়ান সংগঠনের প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম বাবলু, সংগীত শিল্পী মোহাম্মদ শহীদ, রাজেশ দাশসহ প্রমুখ ।

পার্বত্য জেলা বান্দরবানের সিক্স সোল, খোলা ছাদ আনলিমিটেড, অসম্পৃক্ত, লুনার ইক্লিপসসহ মোট ১০টি ব্যান্ড দল গান পরিবেশন করে। শিল্পীদের মন মাতানো গানে পুরো অনুষ্ঠানস্থল ছিল তরুণ ও যুবকদের সমাগমে কানায় কানায় পরিপূর্ণ।

আয়োজকরা আরো জানান, শিক্ষার পাশাপাশি তরুণদের মেধা ও মনন বিকাশে এই সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।