বান্দরবানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী বই মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্দ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে এই বই মেলার আয়োজন করা হয়।
এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে তিনদিন ব্যাপী এই বই মেলার শুভ উদ্ভোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বই মেলা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদ্দিত্য মুৎসুদ্দি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, ক্যন ওয়ান চাক, নীলপদ্ম সাহিত্য পরিবারের সভাপতি দুলাল শর্মা, সাধারণ সম্পাদক রিশু চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
বই মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বান্দরবান জেলার বিভিন্ন কবিদের লেখা ১৮টি বইয়ের মোড়ক উম্মোচন ও বইয়ের স্টোল গুলো পরিদর্শন করেন।
এবার তিনদিন ব্যাপী বই মেলায় ৩৫ টি বইয়ের স্টল অংশ নিয়েছে ।

