Site icon CPLUSBD.COM

বান্দরবানে ত্রাণসামগ্রী বিতরণ করলো সেনা রিজিয়ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের বিভিন্ন এলাকার দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনা রিজিয়ণ। সোমবার (২০এপ্রিল) দুপুরে বান্দরবানের রোয়াংছড়ির ছাইংগ্যার দানেশ পাড়ায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা ১শ অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রতি পরিবারের মাঝে প্রত্যেককে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আটা, আধ কেজি তেল, আধ কেজি লবন, একপোয়া সুজি এবং ১ প্যাকেট বিষ্কুট বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ কালে বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা লেঃ রেজওয়ানসহ একদল সেনাসদস্য উপস্থিত ছিলেন।

সেনা কর্মকর্তা জানান, এই ত্রাণ বিতরণে বান্দরবান সদরের ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান নামক একটি সংগঠন দরিদ্র পরিবারসমূহ চিহ্নিত করার ক্ষেত্রে সেনাসদস্যদের সহায়তা করেন। ইতিপূর্বে বান্দরবানের পার্বত্য অঞ্চলে বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক বিভিন্ন দূর্গম এলাকাসমূহে বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। দূর্গম এলাকার অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মাঝে সচ্ছলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যত্রুম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

তিনি বলেন, ত্রাণ বিতরণ কার্যত্রুমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যত্রুম অব্যাহত রেখেছে। পাহাড়ের জনগণের জানমাল রক্ষা ও যে কোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।