বান্দরবানে থানচি উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ফেব্রুয়ারি) সকাল ১০টায় থানচি বাজার প্রাঙ্গনে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ।
এ সময় অভিষেক অনুষ্ঠানে নব গঠিত কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মার্মার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশসহ প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে অতিথিরা বলেন, নব গঠিত কমিটির নেতৃত্বে থানচি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ রাজনৈতিক কর্মকান্ডে এলাকার উন্নয়ন ও গণমানুষের কল্যাণ সাধিত হবে।
অভিষেক অনুষ্ঠান শেষে থানচি উপজেলা আ.লীগের নব গঠিত কমিটির ৭১ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা অা.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ।

