Site icon CPLUSBD.COM

বান্দরবানে দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা দিলো পৌর ছাত্রলীগ

বান্দরবান প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড ক্যাচিং পাড়া এলাকায় লকডাউনে থাকা অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে পৌর ছাত্রলীগের উদ্দ্যোগে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

রবিবার বিকাল ৪টার দিকে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড ক্যাচিং পাড়া এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারদের মাঝে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশনায় এই মানবিক সহায়তা বিতরণ করেন পৌর ছাত্রলীগের সভাপতি সামির সাকির খাঁন তামিম ।

এ সময় মানবিক সহায়তা বিতরণে আরো উপস্থিত ছিলেন ক্যাচিংপাড়া কার্বারী মেমং, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি প্রুসিং অং মার্মা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আরমানসহ প্রমুখ।

এ সময় মানবিক সহায়তা প্রদান শেষে পৌর ছাত্রলীগের সভাপতি সামির সাকির খাঁন তামিম বলেন, এই মাহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সবাইকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যত দিন দেশ থেকে এই করোনা ভাইরাস দূর না হচ্ছে আমরা এভাবে অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবো ।