সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে দুই লাখ ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে বিজিবি; যাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা রয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী সীমান্ত থেকে ইয়াবাগুলো জব্দ করা হয় বলে বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ানেরঅধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।
আটকরা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-বক্লের বাসিন্দা ফকির আহম্মেদের ছেলে মো. রহমত উল্লাহ (২৫), মো. নূর মোহাম্মদের ছেলে মো. মাহমুদুল হাসান (২১), আব্দুল আলিমের ছেলে মো. সিলিম (২২), মো. সোনা আলীর ছেলে মো. আমিন (২২) মৃত আলী হোসেনের ছেলে মো. জিয়াবুল হক (২৬)।
আটক অন্যজন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার মো. মীর আহম্মেদের ছেলে মো. জয়নাল আবেদীন (২৫)।
আলী হায়দার বলেন, “মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার খবরে বিজিবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার সীমান্ত দিক থেকে ৬ জন সন্দেহজনক লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার মার জন্য নির্দেশ দেন।
“এ সময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি করে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।”
এছাড়া আটকদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করার প্রস্তুতি চলছে জানান বিজিবির এ কর্মকর্তা।








