নিউজটি শেয়ার করুন

বান্দরবানে দু:স্থ, অসচ্ছল ক্রীড়া‌বিদ ‌ও ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ

‌বান্দরবান প্র‌তি‌নি‌ধি: বান্দরবা‌নে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসচ্ছল, আহত, অসমর্থ ও দু:স্থ ক্রীড়া‌বিদ এবং ক্রীড়া‌সেবী‌দের প্র‌তিজন‌কে মা‌সে ২ হাজার টাকা ক‌রে এক বছ‌রের ২৪হাজার টাকার এককালীন ‌চেক বিতরণ করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৮জুলাই) সকা‌লে বান্দরবান জেলা প্রশাসক মিলনায়ত‌নে ৪ জনের মা‌ঝে এ চেক বিতরণ ক‌রেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ দাউদুল ইসলাম।

এসময় চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোঃ শ‌ামীম হোসেন, ‌নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মোহাম্মদ জা‌কীর হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি’সহ প্রমুখ ।

বান্দরবান জেলা প্রশাসক ব‌লেন, অসচ্ছল, আহত, অসমর্থ ও দু:স্থ ক্রীড়া‌বিদ এবং ক্রীড়া‌সেবী‌দের মা‌ঝে আজ‌কে চেক প্রদান করা হ‌য়ে‌ছে। তি‌নি ব‌লেন, এ ধর‌ণের চেক ভ‌বিষ্য‌তেও প্রদান করা হ‌বে।

‌চেক প্রাপ্তরা হ‌লেন, শ‌ফিউল ইসলাম এর ছে‌লে আ‌রিফুল ইসলাম, মং‌চিং শৈ এর ছে‌লে উনাই‌শৈ মারমা, উচ থোয়াই এর ছে‌লে এ‌চিংনু মারমা ও মনজুর আলম এর ছে‌লে রিয়াজুল ইসলাম।