সিপ্লাস ডেস্ক: বান্দরবানে ‘দু-মুঠো অন্নের যোগাড়’ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা আতংকে বাড়িতে বন্দী থাকা হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গত (৩০ মার্চ) সোমবার থেকে বান্দরবানের বিভিন্ন ওয়ার্ডে প্রতি দরিদ্র পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি মশুর ডাল, ৫০০ গ্রাম তেল, সাবান ও মুড়ি বিতরণ শুরু করা হয়।
তাদের এই উদ্যোগে বান্দরবান ও বাইরের অনেক মহৎ ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান ‘দু-মুঠো অন্নের যোগাড়’- এর উদ্যোক্তা আফতাব আহমেদ ।
তিনি সবাইকে অসহায়দের পাশে দাড়াঁনোর আহ্বান জানান।
এসময় ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

