মিঠুন দাশ, বান্দরবান প্রতিনিধি: পুরুষ এবং শিশুদের জন্য বিশ্বমানের বিউটি এন্ড লাইফস্টাইল সেবা নিয়ে বান্দরবান গৌড়স্থান মসজিদ মার্কেটের ২য় তলায় নতুন করে যাত্রা শুরু করলো শীতাতপ নিয়ন্ত্রিত ‘ডিএস টাইম হেয়ার এন্ড মেনজ ফেয়ার জোন”।
সোমবার (১২ এপ্রিল ) বিকাল ৫টায় বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে ‘ডিএস টাইম হেয়ার এন্ড মেনজ ফেয়ার জোন’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
গ্রাহকদের নানামুখী আধুনিক সেবা ও সার্ভিসের সুবিধা নিয়ে চালু হওয়া এই সেলুনের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুখ আহম্মেদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক মোঃ হাকিম চৌধুরী, ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আতিকুর রহমান, সিপ্লাস টিভির জেলা প্রতিনিধি মিঠুন দাশ, ডিএস টাইম হেয়ারের প্রোপাইটর দূর্জয় নাথ শিবু’সহ প্রমুখ। বান্দরবানে পুরুষ ও শিশুদের জন্য হেয়ারকাট থেকে শুরু করে সব ধরনের বিউটি বা সেলুন সার্ভিসের সমন্বিত সব আধুনিক সুযোগ সুবিধা নিয়ে মেনজ সেলুন “ডিএস টাইম হেয়ার এন্ড মেনজ ফেয়ার জোনের প্রতিষ্ঠিত হয়েছে।
ডিএস টাইম হেয়ার’র সার্ভিস সমূহের মধ্যে রয়েছে ফ্যাশনেবল হেয়ার কাটিং, ফ্যাশনেবল হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, স্কিনওয়াইজ ফেসিয়াল, ডিলাক্স পেডিকিউর- ম্যানিকিউর, ফুল বডি ম্যাসাজ উইথ শাওয়ার,ফুল বডি স্ক্র্যাব উইথ শাওয়ার, ফুট ম্যাসাজসহ সব বয়সী পুরুষ এবং শিশুদের বিউটি এন্ড লাইফ স্টাইলে সব ধরনের সেবা। এখানে সুপরিসর একদল চৌকস, দক্ষ এবং স্মার্ট অভিজ্ঞতাসম্পন্ন হেয়ার ড্রেসার এবং বিউটি এক্সপার্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা প্রদান করবেন।








