বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এসময় নবাগত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাষ্টার, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহারিয়া, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত, চ্যানেল ২৪ এর প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, মোহনা টিভির প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, সিপ্লাস টিভি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মিঠুন দাশ’সহ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,বান্দরবান জেলার জনগণের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে তিনি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।সেই সাথে সমাজে গঠনমূলক ও দেশের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের আরও আন্তরিক হওয়ার আহবান জানান।








