বান্দরবানে নবাগত পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম) সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয় সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, আলী হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, বাংলা ভিশনের প্রতিনিধি আল ফায়সাল বিকাশ, জিটিভির প্রতিনিধি মোঃ ইসহাক, এসএ টিভির প্রতিনিধি উসিথোয়াই মার্মা, চ্যানেল ২৪ এর প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, সিপ্লাস টিভির প্রতিনিধি মিঠুন দাশসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়র সাংবাদিকরা।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার জেরিন আখতার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রোহিঙ্গা ইস্যু, মাদক নিয়ন্ত্রন, চুরি ও ডাকাতি সকল প্রকার অনৈতিক কাজে সর্বদা পুলিশ প্রশাসনকে সহযোগীতা করার জন্য সাংবাদিকদের আহবান জানান।








