নিউজটি শেয়ার করুন

বান্দরবানে নিজ অর্থায়নে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করলেন দুই যুবলীগ নেতা

বান্দরবান প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বান্দরবানে লকডাউনে থাকা অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে বান্দরবান শহরের মধ্যম পাড়া এলাকায় পৌর যুবলীগের উপ-প্রচার সম্পাদক রানা চৌধুরী এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ আকবরের নিজ অর্থায়নে করোনাভাইরাস মোকাবেলায় অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় রানা চৌধুরী ও আসিফ আকবর সামাজিক দূরত্ব বাজায় রেখে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় খাদ্য সামগ্রী বিতরণ শেষে আসিফ আকবর বলেন, এই মাহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সবাইকে সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যত দিন দেশ থেকে এই করোনা ভাইরাস দূর না হচ্ছে আমরা প্রতিদিন এভাবে অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবো।

এদিকে দেশব্যাপী সঙ্কটময় এ পরিস্থিতিতে নিজ অর্থায়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় রানা চৌধুরী ও আসিফ আকবরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।