নিউজটি শেয়ার করুন

বান্দরবানে নিম্মাঞ্চলে কমেছে পানি : স্বাভাবিক হয়েছে সড়ক যোগাযোগ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে গেল কয়েকদিনের বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় কয়েকদিন প্রচুর ভোগান্বীতে কেটেছে সাধারণ জনগণের।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টিপাত বন্ধ থাকায় জেলার নিাম্মাঞ্চলের পানি কমতে শুরু করেছে। সাধারণ জনগণ পানি কমানোর সাথে সাথে ঘর পরিস্কার করার পাশাপাশি নিজ আসবাবপত্র সহ আনুষাঙ্গিক দ্রব্যাদি পরিস্কার করছে।

সড়ক থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি লামা আলীকদমের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি কমতে থাকায় নিম্মাঞ্চলের পানি নেমে গেছে। বান্দরবান পর এলাকার আর্মিপাড়া, শের বাংলা নগর, ইসলামপুর, মেম্বারপাড়া, বালাঘাটা, কালাঘাটাসহ আশেপাশের নিমাঞ্চলের বন্যার পানি নেমে যাওয়ায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে বান্দরবানের ৭উপজেলায় ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং পৌরসভার ২০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার ও উপজেলার ৮টি আশ্রয়কেন্দ্রে ৮শত মানুষ গতরাত পর্যন্ত আশ্রয় নিয়েছে ।

প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে রুটি, বিস্কুট, বিশুদ্ধ পানি ও রান্না করা খিচুরী প্রদান করা হচ্ছে ।

বান্দরবান জেলা প্রশাসনের তথ্যমতে, বান্দরবানে ২ দিন যাবৎ ১০হাজার মানুষ পানিবন্দী ছিল আর সদর উপজেলায় ৫ হেক্টর আউশ জমি ও ৩ হেক্টর আমেন জমি পানিতে নিম্মজিত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here