নিউজটি শেয়ার করুন

বান্দরবানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ আরও ৮ জনের করোনা পজিটিভ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৮ জন করোনা পজিটিভ হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) কক্সবাজার ল্যাব থেকে তাদের রিপোর্ট করোনা পজেটিভ আসে।

বুধবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা।

তিনি বলেন, নতুন আট জন’সহ জেলায় আক্রান্ত ৯৩ জন। আক্রান্তরা বেশির ভাগই সদরের। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৩১জন। মানুষের অসচেতনতার কারণেই এর হার দিন দিন বাড়ছে বলে মনে করছেন তিনি।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মঙ্গলবার রাতে কক্সজেলার পিসিআর ল্যাবের রিপোর্টে বান্দরবান জেলায় নতুন করে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্তের পজেটিভ রিপোর্ট এসেছে। তারমধ্য সদরে ৭ জন এবং নাইক্ষ্যংছড়ি ১ জন।

আক্রান্তরা হলেন সদরের জেলা প্রশাসনের ২৭ বছরের একজন নির্বাহি ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের ১৫ বছরের মেয়ে, জেলা প্রশাসকের ৫৪ বছরের সিএ, স্বাস্থ্য বিভাগের ৪২বছরের এক কর্মচারী, মারমা সম্প্রদায়ের ৩২ বছরের একজন, বালাঘাটার ২৩ বছরের একজন, পাঁচ বছরের একজন মেয়ে এবং নাইক্ষ্যংছড়ির ২৬ বছরের একজন ছেলে।