নিউজটি শেয়ার করুন

বান্দরবানে পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন পৌর মেয়র

বান্দরবান প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবান পৌর এলাকায় অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও বান্দরবান পৌরসভার ব্যবস্থাপনায়, প্রধানমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশনায় বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় ৪ হাজার ৬ শত ২১ জন অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঈদ উপহার বিতরণ করেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, আবু খায়ের আবু, উজলা তংঞ্চগ্যা, থুইসিং প্রু লুবু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশুতোষ কুমার দে’সহ প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, প্রধানমন্ত্রী’র নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়, তার জন্য আমরা বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রায় ৪ হাজার ৬ শত ২১ জন গরীব ও অসহায় দিনমজুর পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রদান করছি । পরে তিনি জনগণকে পবিত্র ঈদুল আযহা এর শুভেচ্ছা জানান এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে সচেতন থাকার আহ্বানও জানান।