বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দু:স্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) বিকাল ৩ টায় জাতীয় শ্রমিকলীগ বান্দরবান ৯নং ওয়ার্ড উত্তর শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব দুঃস্থ ও অসহায়দের মাঝে এই ঈদ উপহার প্রদান করেন পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ওসমান গণি রানা, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামনুর রশীদ,জাতীয় শ্রমিক লীগ বান্দরবান ৯নং ওয়ার্ড উত্তর শাখার সভাপতি যীশু দাশ,সাধারণ সম্পাদক মো.আব্দুর রশিদ, শ্রমিক লীগ নেতা রিপন দাশসহ প্রমুখ ।
এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে ১শত ২০জন গরীব অসহায় ও দু:স্থ ব্যক্তিকে ৫ কেজি চাল ও ১কেজি করে আলু প্রদান করা হয়।

