নিউজটি শেয়ার করুন

বান্দরবানে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে নিহত ১, আহত ১৮

বান্দরবানে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে নিহত ১, আহত ১৮
ছবি সংগৃহিত

সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের থানচি উপজেলার ডিম পাহাড়ের ২৮ ‌কি‌লোমিটার‌ এলাকায় পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে আবুল কালাম (২৭) নামের এক পর্যটক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হ‌লেন, এরশাদ মিয়া (২৩), শহীদুল্লাহ (২৪), শাহাদাত (২৫), আয়াত উল্লাহ (১৭), আবদুল্লাহ (২০), আ‌রিফ (২০), আ‌শিক উল্লাহ (১৭) ও তানজীম (২৫)। তা‌দের সবার বাড়ি কক্সবাজারের রামুতে।

থান‌চি থানার এসআই মো. আমান বলেন,  এক‌টি পিকআপ ২০ পর্যটক নি‌য়ে আলীকদম হ‌য়ে থান‌চির উদ্দেশে রওনা হয়। এ সময় থান‌চির কাছাকাছি ডিম পাহাড় এলাকার কাছে ২৮ ‌কি‌লো‌তে পৌঁছা‌লে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ‌টি আনুমানিক ২০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়।

পরে দুর্ঘটনায় আহতসহ ২০ পর্যটক‌কে উদ্ধার ক‌রে আলীকদম নেয়া হয়েছে। সেখান থেকে তা‌দের সবাইকে চট্টগ্রাম পা‌ঠানো হয়। চট্টগ্রাম নেয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়।এঘটনায় চালক ও হেলপার‌ আহত হয়। তাদেরকে থান‌চি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হ‌য়ে‌ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here